বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামের চন্দনাইশ সদরে প্রশাসনের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীতে খাদ্য উৎপাদন করার অপরাধে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। গত ১৩ আগস্ট দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু বিকাশ চাকমা মোবাইল কোর্ট পরিচালনা করে চন্দনাইশ থানা বাজার সংলগ্ন শাহজালাল বেকারীর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, আনুমানিক ৩০ কেজি অস্বাস্থ্যকর খাবার জব্দ করে বিনষ্ট করা হয়। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সনদ না পাওয়া পর্যন্ত বেকারী বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
প্রকাশক: ব্যারিস্টার মাহবুবুর রহমান, সম্পাদক: এস এম মিজান উল্লাহ নির্বাহী সম্পাদক: আবদুল মালেক সুমন,
হেড অফিস: ৪৩ হাটখুলা রোড়, চৌধুরী শপিং মল, টিকাটুলী, ঢাকা-১২০৩
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত